ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বিশেষ প্রতিবেদকঃ
আগস্ট ২৯, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা ও পাবনার গণমানুষের আস্থাভাজন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ আছর পৌর স্বেচ্ছাসেবক দল পাবনার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল সেখ টিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের খান প্রিন্স এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাদশা হারুন রশিদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব, সদস্য বিদ্যুৎ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন সুন্ট, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জীবন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়সাল কুরাইশী, পৌর স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য জনি কুরাইশী, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ১১ নং ওয়ার্ড সদস্য আশরাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!