সাংগঠনিক কাজে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাবনা জেলা শাখার অধীন পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) এক বৈঠক শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব মোঃ কমল শেখ টিটু এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
বিলুপ্ত কমিটিগুলো হলো— পাবনা সদর উপজেলা, সাঁথিয়া উপজেলা ও পৌর, বেড়া পৌর এবং আটঘরিয়া পৌর শাখা।
দলীয় সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় দিকনির্দেশনা অনুযায়ী জেলা স্বেচ্ছাসেবক দলের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত ইউনিট সমূহে খুব শিগগিরই কর্মীসভা করে নতুন কমিটি গঠন করা হবে। কর্মী সভার তারিখ ও সময় পরে জানানো হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
