বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা।
বক্তব্যে তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেনপ্রতিষ্ঠার পর থেকে এ দলের নেতাকর্মীরা দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
তিনি দীর্ঘদিন দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন।”তিনি আরও বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপি আবার ক্ষমতায় এলে উন্নয়নের ধারা ফিরিয়ে আনবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আহসান হাবীব, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
