বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলা রোডের আড্ডাখানা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

সভায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নানা অনিয়ম ও দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে প্রায়ই হেনস্তা, নির্যাতন, এমনকি গুম ও খুনের শিকার হচ্ছেন। এসব ঘটনার বিচার দ্রুত হয় না, আর হলেও তা বাস্তবায়ন হয় না। সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন শাখার সিনিয়র সহ-সভাপতি হুজ্জাতুল্লাহ হীরা, সহ-সভাপতি তুহিন হোসেন, সাধারণ সম্পাদক আজিম হায়দার, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আলিফ হাসানসহ আরও অনেকে।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাটি সারাদেশের নিহত, আহত ও অসুস্থ সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
