বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে (৪ সেপ্টম্বর) উপজেলা আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক ও ৭১, পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান হাবিব।

শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী ব্যানার, ফেস্টুন , জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী শহর এলকায় পুরতান বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, “বিএনপি এই দেশের জনগণের দল, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।”
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সদ্য কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোভাযাত্রা এবং সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
