ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় কফিল উদ্দিনের জনপ্রিয় কনফেকশনারিকে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা শহরের ইন্দিরা মোড়ের জনপ্রিয় কনফেকশনারির কারখানা কফিল উদ্দিন এন্ড আহমেদ কোম্পানি কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট-কেক প্রস্তুত এবং অগ্রিম ডেট আগে বসিয়ে পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানকে সহায়তা করে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন এ অভিযান, জরিমানা ও সংবাদ প্রচারের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। নিজেরা সংশোধন না হলে আমরা আরও বড় অংকের জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করতে বাধ্য হবো।

এধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!