ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যুবদল নেতাদের সংবাদ সম্মেলন; হাক্কে মন্ডল ও তার ছেলে কনক মন্ডলের বিচার দাবি

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদীর আরামবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিঃ আব্দুল্লাহ আল-মামুন (জনি)। সেখানে অভিযোগ করা হয়, স্থানীয় আওয়ামী সমর্থিত সন্ত্রাসী চক্রের নেতৃত্বে হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার ছেলে কনক মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় হত্যা, সন্ত্রাস, মাদক ব্যবসা ও জবর-দখলসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ:

বক্তারা জানান, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সাঁড়া ইউনিয়ন বিএনপির নামে আয়োজিত তথাকথিত সংবাদ সম্মেলনে যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলার, আবির হাসান মামুন, সোহান পারভেজ বিপু, শিহাব হাসান ও শিমুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। তাদের দাবি, হাক্কে মন্ডল নিজেকে সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয় দিলেও তিনি ওই পদে নেই, অনেক আগেই তার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের তালিকা:

সংবাদ সম্মেলনে হাক্কে মন্ডল ও কনক মন্ডলের একাধিক অপরাধের ফিরিস্তি তুলে ধরা হয়—

  • ২০১২: যুবদল নেতা আবির হাসান মামুনকে অপহরণ, মারধর ও বাড়িঘর ভাঙচুর।
  • ২০১৩ সালের ২৬ আগস্ট: যুবদল কর্মী আব্দুল বারীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা।
  • অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজাদ খানকে কুপিয়ে পঙ্গু করা।
  • ২০২৫ সালের ১৬ জুলাই: যুবদল নেতা তুহিন চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর, গুলি বর্ষণ ও হত্যাচেষ্টা।
  • মাদক কারবার: আরামবাড়িয়া ও গোপালপুর এলাকায় সহযোগীদের মাধ্যমে ইয়াবা, ফেন্সিডিল ও দেশীয় মদের ব্যবসা।
  • জবরদখল: ইদ্রিস আলীর পুকুর দখল করে মাছ চাষ।

রাজনৈতিক চক্রান্তের অভিযোগ:

বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয় নেতা সোহান পারভেজ বিপুর নেতৃত্বে এলাকায় সফল আন্দোলন হয়েছে। এতে আতঙ্কিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিপু ও অন্যান্য যুবদল নেতাদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে।

দ্রুত গ্রেফতারের দাবি:

বক্তাদের অভিযোগ, হাক্কে মন্ডল ও কনক মন্ডল রাজনৈতিকভাবে ফায়দা তুলতে মিথ্যাচার ও সন্ত্রাস চালাচ্ছে। তারা অবিলম্বে এই দুজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!