ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-১ আসনের সীমানা পূর্ণবহালের দাবীতে বেড়ায় আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা-১ (বেড়া আংশিক সাঁথিয়া) সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে বেড়ায় আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যেও সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

হরতাল সমর্থনকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে রাস্তায় গুড়ি ফেলে ও ট্টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এদিকে রাস্তার বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলের সামনে কোন চলন্ত যানবাহন পেলে তা ভেঙে ফেলছে বিক্ষুদ্ধরা।
গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

এরপর থেকে ক্ষোভে ফেটে পারে বেড়া উপজেলাবাসি। এর আগে একই দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, সম্পূর্ণ অন্যায় ভাবে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়া উপজেলার সঙ্গে যুক্ত।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!