ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলার কামালপুর গ্রামে চাচাতো ভাইবোন রাবেয়া (৬) ও আজিবুল (৪) পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) এবং পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা জানান, বুধবার সকালে বাড়ির পেছনে পুকুরপাড়ে খেলছিল রাবেয়া ও আজিবুল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে আলোচনা চলছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!