ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় টিপ চাকু-চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় দস্যূতার প্রস্তুতিকালে টিপ চাকু ও চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে (১৮ সেপ্টেম্বর) পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় দস্যূতা সংগঠনের চেষ্টা চালানোর সময় তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

অভিযানে একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু এবং একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার দোগাছি ইউনিয়নের চর কোশাখালি লঞ্চঘাট এলাকার মো. রাকিব সরদার(১৯),  বলরামপুর (আহাদ বাবুর গলি) এলাকার মো. সোহেল (৩৪) এবং দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মো. কামরান হোসেন (২৮)।

পাবনা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!