ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়নে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখা সূত্রে জানাযায় উপজেলায় মোট ৪১টি পুজা মন্ডপে শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ন হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী লালপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, লালপুর থানার পুলিশ পরিদর্শক এস.এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন এবছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪১টি মন্দিরে পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে ৫০০কেজি করে চাউল অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এবছর পূজা মন্ডপগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার সদস্য, পুলিশ সদস্য, টহল পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৪১টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!