ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ৬ জনের কারাদণ্ড

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর সাড়া ঘাট এলাকার ৬ জন ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার ইসলামপাড়া  ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে তাদের আটক করা হয় এবং ভাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: বরগুনা জেলার আমতলা উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মো. জলিল মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫), দেলোয়ার হাওলাদের ছেলে মো. আবু সালেহ (২৫), একই এলাকার সোবাহান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (২২), পাবনার ঈশ্বরদী উপজেলার শেখেরচর গ্রামের রফেজ মহলদার এর ছেলে মো. হামিদুল ইসলাম (৩৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার আলিগঞ্জ গ্রামের মো. গোলাম মাওলা’র ছেলে মো. কামাল হোসেন (৪৮)।

তারা  সাড়াউনিয়ন ইসলামপাড়া  ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল বলে অভিযোগ রয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার। এ অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের ইনচার্জ মোঃ মনির হোসেন ও ঈশ্বরদী থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ এবং নৌ পুলিশেরএকটি চৌকস টিম।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!