ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রান্না ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
অক্টোবর ৪, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হাজেরা বেগম মাঝগ্রাম এলাকার মৃত লোকমান আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু।

স্থানীয়রা জানান, ভোরে রান্নার কাজের প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান রান্নাঘরে গেলে দেখেন তার শাশুড়ি রান্না ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় তার পা মাটিতে ছোঁয়া এবং মুখে রক্তের দাগ দেখা গেছে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!