পাবনার ঈশ্বরদীতে নিখোঁজ এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী উপজেলার মুনসিদপুর তেঁতুলতলা এলাকার পাবনা সুগার মিলের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ইমান আলী (৫৭)। তিনি তেঁতুলতলা এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ১২টার পর থেকে ইমান আলী বাড়ি ফেরেননি স্থানীয়রা মিলের পেছনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর জানান, আমরা স্পটে আছি। “লাশের হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
