ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ারএকদন্ত ইউনিয়ন  বিএনপির  বর্ধিত সভা অনুষ্ঠিত 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় সহকারী অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। প্রধান বক্তা ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, শফি উদ্দিন সেখ, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম, একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী আকু সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, প্রভাষক কোরবান আলী, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ঝন্টু,সাধারণ সম্পাদক বাবুল করিম প্রমুখ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!