ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে তিন দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারিদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা।

রবিবার (১৯ অক্টোবর) সকালে লালপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গোপালপুর বাজার ও রেলগেট প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় তারা সি আর আবরার, আর নয় দরকার, সারা বাংলার শিক্ষক এক হও লড়াই কর, তুমি কে আমি কে শিক্ষক, শিক্ষক, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে বলে বিভিন্ন স্লোশান দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন, গোপালপুর মহিলা আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর পৌর টেনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আবুল কালাম আজাদ, ে ভেল্লাবাড়িয়া বাগুদেওয়ান আলীম মাদ্রাসার অধ্যক্ষ জয়তুননেসা, শিক্ষক মঞ্জুরা খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন অনতিবিলম্বে আমাদের নায্য দাবি মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, ১হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারিদের জন্য ৭৫%উৎসব ভাতা মেনে নিয়ে গ্রেজেট প্রকাশ করুন। আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে, তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এসময় তারা হুশিয়ারি দিয়ে বলেন শিক্ষকদের আন্দোলনকে কোন রাজনৈতিক পরিচয়ে নিয়ে যাবেন না। আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। আমরা প্রত্যেকেই শিক্ষক। আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা রেখে আমরা রাস্তায় নেমেছি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমাদের নায্য দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে ফিরিয়ের নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। পরে তারা লালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় নাটোরের লালপুরেও এমপিভূক্ত শিক্ষকদের মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া, ১হাজার ৫০০টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারিদের জন্য ৭৫% উৎসব ভাতা ও সচিবালয়ের সামনে শিক্ষকদের উপর পুলিশের হামলা ও বল প্রয়োগের প্রতিবাদে দাবিতে বিদ্যালয়ে কর্ম বিরতি পালন করছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!