ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপিত পাবনায়

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ২২, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পাবনায়ও বুধবার (২২ অক্টোবর) উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম বলেন,“প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা ও আইন মানার কোনো বিকল্প নেই।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম. আজিজ, ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনায়েন কোয়েল।

সভা শেষে বিআরটিএ’র পক্ষ থেকে তিনজন চালকের হাতে মানসম্মত হেলমেট তুলে দেওয়া হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও সচেতনতা বিষয়ক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

বক্তারা জানান, পাবনায় বিআরটিএ’র নিজস্ব কার্যালয় না থাকায় বর্তমানে জেলা প্রশাসন কার্যালয়ে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইন্সপেকশন ও লাইসেন্স নবায়নে কিছু জটিলতা তৈরি করছে।

সভায় আরও উল্লেখ করা হয়, সরকার প্রতি বছর সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত পরিবারের সদস্যদের বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। বিআরটিএ’র ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে নির্ধারিত ফরম পূরণ করে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিলে ক্ষতিপূরণ পাওয়া যায়।

চলতি বছরে পাবনা জেলায় ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিআরটিএ ইন্সপেক্টর এস. এম. ফরিদুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন ইয়োলো ল্যাম্প পাবনার সভাপতি শহিদুল্লাহ খান উজ্জ্বল, জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ, এসএম রিসন রাজিব, আফরোজ আলম মুন্না, মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ট্রাক–ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!