ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিনা মূল্যে ঔষধ ও গাছের চারা বিতরণ করা হয়

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
অক্টোবর ২৯, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন যুবদলের ৪৭–তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিনা মূল্যে ঔষধ ও গাছের চারা অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। 
২৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে আটঘরিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী আকু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন , একদন্ত ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শাহীন হোসেন,সাবেক যুগ্ম আহবায়ক তাছের উদ্দিন রাফি, সাবেক সদস্য সচিব মিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আটঘরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব অসহায় দের মাঝে বিনা মূল্যে ঔষধ ও গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!