ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ধানের শীষের মনোনয়নকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ধানের শীষের মনোনয়ন না পেয়ে পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় বিএনপির হাবিব সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালানোর অভিযোগ উঠেছে জাকারিয়া পিন্টুর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়া পাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পি।

সংবাদ সম্মেলনে জুবায়ের হোসেন বাপ্পি বলেন, “জাকারিয়া পিন্টুর লোকজন  এ পর্যন্ত ঈশ্বরদীর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কাউকে কখনও মারতে পারেনি। বরং তার নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে—হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার রাত থেকে মশুড়িয়া পাড়ায় তিন-চারটি বাড়িতে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। ধারালো রামদা দিয়ে কুপিয়ে টিনের ঘরবাড়ি ক্ষতবিক্ষত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সহ-সভাপতি মো. নাসির হোসেনকে পিন্টুর লোকজন দ্বারা মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে এবং তার বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। এছাড়া বিএনপি কর্মী শহীদুল ইসলাম ও বিপ্লব হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা ও ছাত্রদল পাবনা জেলা শাখার সহ-সভাপতি মো. নাসির হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা হামলা ও মারপিটের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!