ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদ্য কারামুক্ত মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন।
৬ নভেম্বর (বুধবার) উপজেলার দাশুড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ সুলভ মালিথা, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ করে জনগণের ভোট ও সমর্থন কামনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
