ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’ অস্ত্র-মাদক উদ্ধারসহ  আটক ২১

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ৯, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরাঞ্চলে কুখ্যাত কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বৃহৎ অভিযান। রবিবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানকে পুলিশ নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

সূত্র জানায়, ঈশ্বরদী, সাড়াঘাট, পাবনার আমিনপুর, রাজশাহীর বাঘা এবং কুষ্টিয়ার দৌলতপুর চরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করছে পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যরা।

সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এই অভিযানের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান মিয়া জানান, অভিযানে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর সদস্যসহ বিভিন্ন চর এলাকার ২১ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এ অভিযানে প্রায় ১২০০ সদস্য অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিনজন কৃষক নিহত হন। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার ভোরে শুরু হয় এই বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!