ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাওনা টাকা চাওয়ায় মুরগীর খামারে হামলা-ভাংচুর; জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ৩০, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে মুরগির খামারে হামলা- ভাংচুরের  অভিযোগ উঠেছে। এছাড়াও খামারের বেশকিছু মুরগী মেরে ফেলার পাশাপাশি খামার মালিককে মারধর করা হয়েছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি।

রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আল্লাদী গ্রামে নিজ বসত বাড়িতে ভুক্তভোগী খামারি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

ভুক্তভোগী খামারি মোঃ হজরত আলী (৫০) ওই এলাকার মৃত আব্দুস সামাদ লেখের ছেলে। আর অভিযুক্ত ব‍্যক্তির নাম নাসিম সরদার (৪২), তিনি একই গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খামারি হজরত আলী অভিযোগ করেন, গত বছরের মার্চ মাসে নাসিম সরদারের কাছে বাকিতে ৮ লাখ ৫৩ হাজার টাকা মূল‍্যের মুরগি বিক্রি করেছিলেন তিনি। তবে এখন পযর্ন্ত নাসিম তার পাওনা টাকা পরিশোধ করেননি। এ নিয়ে একাধিকবার সালিশ বেঠকও হয়েছে। টাকা চাইলে তাকে নানা ধরনের হুমকি ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছে নাসিম। এরই জের ধরে শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত আলীর খামারে নাসিমসহ আরও কয়েকজন হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে খামারে ভাংচুর করে বেশকিছু লেয়ার মুরগি মেরে ফেলে। খামারি হজরত আলী দাবি,  এতে ১ লাখ ৭০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ঘটনার পর তিনি ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। পাওনা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন হজরত আলী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসিম সরদার অভিযোগ অস্বীকার করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!