বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ডিসেম্বর) দাশুড়িয়া ট্রাফিক মোড়স্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতার জন্য দেশবাসী দোয়া করছে। অনেকেই তার জন্য কিডনী, লিভার দিতেও প্রস্তুত রয়েছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই বিএনপির চলার পথ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রুখতে পারবে না।”
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তিনি বলেন, “আমাদের মায়ের অসুস্থতা আমাদের সবার জন্য দুঃখজনক। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দলীয়ভাবে প্রতিটি ইউনিটে দোয়ার আয়োজন করা হচ্ছে। আমরা তাঁর জন্য প্রাণভরে দোয়া করবো।”
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম ভিপি শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার এবং সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।
প্রোগ্রাম পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাজমুল হাসান মুকুল মেম্বার।
দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল আলিম।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মহিলাদলসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
