ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড লেভেলের কর্মচারীদের কর্মবিরতি পালন 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ডিসেম্বর ৪, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে আটঘরিয়া উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। 
৩ ডিসেম্বর বুধবার পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের আয়োজনে এ কর্মসূচি পালন করেন।
আনদোলন কারীরা জানান এই কর্মসূচিতে গর্ভবতী সেবা, ডেলিভারি, কিশোরী সেবা, স্যাটেলাইট সেবা, ইপি আই অংশ গ্রহণ, সরকারি সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ২৬ বছর ধরে নিয়োগ বিধির আশ্বাস দিয়ে যাচ্ছেন। তাই রিপোর্ট বন্ধ। আগামী ৬–১০ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন সহ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
উক্ত কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে আটঘরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড লেভেলের কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী গণ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!