ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আল আমিন, লালপুর (নাটোর): 
ডিসেম্বর ৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর২০২৫) সকাল ৯টা ৫০ মিনিটে আজিমনগর থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী ১৪নম্বর ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায় আজিমনগর রেলস্টেশন থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী ২১১ কিঃ মিঃ থেকে ২১২ কিঃ মিটারের মাঝে ১৪ নম্বর রেলসেতু সংলগ্ন এলাকায় রেললাইন দিয়ে যাওয়ার সময় মালগাড়ি ধাক্কায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে  ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিচয় সনাক্তের কাজ শুরু করেন। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলিয়ে যাচ্ছেন। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০/৪২ বছর হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!