পাবনার জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব, পাবনা জেলা শাখা। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রতিশ্রুতি জানানো হয়। অপরদিকে, জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের ন্যায়নিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের প্রতি উৎসাহ প্রদান করেন এবং প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ সভপতি হুজ্জাতুল্লাহ হীরা, সামসুর রহমান শাহীন, মীম ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক মোতাহারুল ইসলাম লাভলু, ফজলুল কবির, ভাঙ্গুরা উপজেলা শাখার সভাপতি শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক জাকারিয়া হোসাইন, ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
