ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনার পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব, পাবনা জেলা শাখা। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রতিশ্রুতি জানানো হয়। অপরদিকে, পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের সত্য, নিরপেক্ষ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের প্রতি উৎসাহ প্রদান করেন এবং পুলি প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ সভপতি হুজ্জাতুল্লাহ হীরা, সামসুর রহমান শাহীন, মীম ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক মোতাহারুল ইসলাম লাভলু, ফজলুল কবির, ভাঙ্গুরা উপজেলা শাখার সভাপতি শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক জাকারিয়া হোসাইন, ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!