ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা, দুই জন নারীকে সম্মাননা

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

“নারী ও কন্যার প্রতি সহিংসতার বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন—মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পাল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিমসহ অন্যান্য বক্তারা।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মাহমুদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দুইজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—
শিক্ষা ও চাকরিতে সফল নারী: দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া
সফল জননী: মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া সড়াবাড়িয়ার ফাতেমা খাতুন, স্ত্রী—মৃত নিয়ামত আলী মাস্টার।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!