ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আটঘরিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ (সদর) আসনের এমপি পদপ্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা–৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবীব, আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা এবং সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু, উপজেলা বিএনপির সদস্য কোরবান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী, সাবেক আহ্বায়ক শাহীন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সভাপতি কামরুল ইসলাম ঝন্টু, সাবেক সম্পাদক বাবুল হোসেন বাবু প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম বাবু, নুর মোহাম্মদ বগা, আব্দুস সামাদ ঝন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন এবং একদন্ত ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!