ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড এবং উফশী বীজ ও সার বিতরণের “শুভ উদ্বোধন” অনুষ্ঠিত হয়েছে। 
 ১৭ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা প্রাঙ্গণে কৃষি অধিদপ্তরের আয়োজনে এসময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
আটঘরিয়া উপজেলার কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম নাজমুল হোসাইন, অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন আহমেদ, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত,
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা নুর-ই- আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা লতা খাতুন প্রমুখ।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না জানান, ৩৫০ কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধান বীজ, বোরো উফশী ধান বীজ ৪০০ জন সহ মোট ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উফশী ধান বীজ ৪০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!