ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জেলা বিএনপির সদস্য বহিস্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ প্রমাণিত হয় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার কে প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ-পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার পত্রে জানানো হয় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তিক্ষুন্ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নাটোর-১ (লারপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন কুরচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আদেশে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদে পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো ও দলীয় নেতাকর্মীদের তার সাথে সকল প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গত শনিবার (২৪জানুয়ারি২০২৬) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কড়াইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় ও তার উপস্থিতিতে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে নাটোর-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দেন। মুহূর্তের মধ্যে ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই দিন রাতেই লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেন।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান বলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!