ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বিএনপি নেতার ভাইয়ের জীপ গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানার ছোট ভাই মরহুম সাইফুদ্দিন এহিয়া পান্টুর একটি জীপ গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগদী গোরস্থান সংলগ্ন পান্টুর নিজ বাড়িতে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, একটি জীপ গাড়িতে আগুন জ্বলছে। কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং আটঘরিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় জীপ গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উক্ত বাড়িতে ৪-৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!