গণঅভ্যুত্থানের দেড় বছর পর দেশ পাচ্ছে নতুন সরকার ও নতুন সংসদ। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ শেষে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। বিকেল ৪টায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় জোর প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৯৭ জন বিজয়ীর গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
