ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

৪৯ জনের শপথে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, টেকনোক্র্যাটসহ দায়িত্ব নিলেন যারা

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক:
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। ঘোষিত তালিকায় তিনজন টেকনোক্র্যাটও স্থান পেয়েছেন, যা নতুন মন্ত্রিসভায় পেশাদার অভিজ্ঞতার সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীরআমির খসরু মাহমুদ চৌধুরীসালাহউদ্দিন আহমদইকবাল হাসান মাহমুদহাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেনআব্দুল আউয়াল মিন্টুকাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদমিজানুর রহমান মিনুনিতাই রায় চৌধুরীখন্দকার আব্দুল মুক্তাদিরআরিফুল হক চৌধুরীজহির উদ্দিন স্বপনআফরোজা খানম রিতাশহীদ উদ্দিন চৌধুরী এ্যানিআসাদুল হাবিব দুলুমো. আসাদুজ্জামানজাকারিয়া তাহেরদীপেন দেওয়ানআ ন ম এহসানুল হক মিলনসরদার মো. সাখাওয়াত হোসেনফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম

টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন:

এম রশিদুজ্জামান মিল্লাতঅনিন্দ্য ইসলাম অমিতশরিফুল আলমশামা ওবায়েদ ইসলামসুলতান সালাউদ্দিন টুকুকায়সার কামালফরহাদ হোসেন আজাদআমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিনহাবিবুর রশিদরাজিব আহসানআব্দুল বারীমীর শাহে আলমজুনায়েদ আব্দুর রহিম সাকিইশরাক হোসেনফারজানা শারমিনশেখ ফরিদুল ইসলামইয়াসের খান চৌধুরীএম ইকবাল হোসেইনএম এ মুহিতআহম্মদ সোহেল মঞ্জুরববি হাজ্জাজআলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নুরুল হক নুর

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শপথ শেষে তিনি রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!