ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উপ-মন্ত্রীবিহীন মন্ত্রিসভা: নতুন কাঠামোতে যাত্রা শুরু করল তারেক রহমান সরকার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মধ্য দিয়ে গঠিত হয়েছে নতুন সংসদ ও মন্ত্রিসভা। তারেক রহমান-এর নেতৃত্বাধীন এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৪৯ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। তবে এবারও কাউকে উপমন্ত্রী করা হয়নি, যা সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতাকেই বজায় রেখেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবগঠিত সরকারের মন্ত্রীরা শপথ নেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা।

অতীতে অবশ্য উপমন্ত্রীর পদ ছিল। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন।

পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারেও দুজন উপমন্ত্রী নিয়োগ পান। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে কোনো উপমন্ত্রী রাখা হয়নি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে একজন উপমন্ত্রী দায়িত্ব পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদের পর গঠিত মন্ত্রিসভায় আর কাউকে এই পদে রাখা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদের বর্তমান মন্ত্রিসভাতেও সেই ধারা অব্যাহত থাকল পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়েই সাজানো হয়েছে নতুন সরকার, উপমন্ত্রীর পদ এবারও থাকছে না।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!