ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হলেন হাসান ইমাম তালুকদার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দেশব্যাপী ৭ শতাধিক শাখা কমিটি নিয়ে গঠিত দেশের অন্যতম বৃহৎ ও গভর্নমেন্ট রেজিস্টার্ড সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব–এর সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দৈনিক জয়সাগর পত্রিকার সম্পাদক-প্রকাশক এবং বাংলাদেশ প্রেসক্লাব সিরাজগঞ্জ জেলা শাখা–এর প্রতিষ্ঠাতা সভাপতি উপাধ্যক্ষ হাসান ইমাম তালুকদার-কে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটি–এর সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ মনোনয়ন প্রদান করেন।

এদিকে, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখা–এর পক্ষ থেকে উপাধ্যক্ষ হাসান ইমাম তালুকদারকে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি পদে মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শাখা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে রাজশাহী বিভাগে সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!