ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা খাতুনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা খাতুনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইচ উদ্দিন রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ বাতেন ও ফারহানা খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রওজা আখতারী, নিলুফার ইয়াসমিন, রেবেকা সুলতানা, শফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম বিদ্যুৎ ও বাকীবিল্লাহ প্রমুখ। বক্তারা ফাতেমা খাতুনের দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও শিক্ষাবান্ধব মনোভাবের প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন জান্নাতুল ফেরদৌস হীরা, মুকুল হোসেন, রফিকুল ইসলাম, আঃ আওয়াল, মতিউর রহমান ও বাবর আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, আগামী ০১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ) হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলায় যোগদান করবেন। তাঁর পদোন্নতিতে সহকর্মীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ পায়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!