ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রামিসাসহ সারাদেশে শিশু ও নারী ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে লালপুরে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মে ২৫, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রামিসা সহ সারাদেশে শিশু ও নারী ধর্ষন এবং হত্যার বিচারের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) সকালে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন ৪ নং আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, ভূমিহীন নেতা সাহার বেগম, মহসীন আলী, সাগরী খাতুন, আমিনুদ্দীন, আদিবাসী নেতা বাপ্পি দাস, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোরী আয়েশা সোহাগী জয়া এবং ‘নিজেরা করি’ সংস্থার কর্মী রীনা মন্ডল।

মানববন্ধনে বক্তরা রামিসাসহ সারাদেশে সংঘটিত শিশু ও নারী ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর এমন নির্মমতা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। এসব ঘটনার জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু প্রতিবাদ নয় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় মানববন্ধনে তুমি কে আমি কে রামিসা রামিসা, আমার বোনের কান্না আর না আর না, ধর্ষকের ঠায় নাই আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, নারী তুমি মুখ খুলো আমরা আছি তোমার সাথে লিখা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে নারী পুরুষরা শ্লোগান দেন।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কিশোর-কিশোরী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‌্যালি আড়বাব ইউনিয়ন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!