ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনার আটঘরিয়ায় উবিনীগ ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুন ৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

“কৃষিতে সার বিষ বন্ধ করি, সকল প্রাণীর জীবন রক্ষা করি”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় উবিনীগ ও নয়া কৃষি আন্দোলনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (৭ জুন) কর্মসূচি অংশ হিসেবে উপজেলার হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১টায় মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে উবিনীগ সমন্বয়ক (ঈশ্বরদী) আজমিরা খাতুনের সভাপতিত্বে এবং গোলাম মোস্তফার সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ইউপি সদস্য বিলকিস খাতুন, নয়া কৃষি আন্দোলনের সদস্য জিয়াউর রহমান এবং জাতীয় দৌড়বিদ ইমরান হাসান প্রমুখ।প্রধান অতিথি জরিনা খাতুন তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি উপস্থিত সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উবিনীগ সমন্বয়ক আজমিরা খাতুন বলেন, “এ বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, র‍্যালি ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

বক্তারা মনে করিয়ে দেন যে, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই কেবল গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী, নয়া কৃষি আন্দোলনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!