ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গলায় ফাঁস দিয়ে পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ২৫, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারভিন সুলতানা নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রী মেহেরপুরের সালদা থানা এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী। খবর পেয়ে আমারা পুলিশসহ ঘটনাস্থলে যাই। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেন সে আত্মহত্যা করেছেন এই মুহূর্তে জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!