ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় তারাবি পড়ে ফেরার পথে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
এপ্রিল ৬, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বগুড়ার কাহালুতে দাখিল পরীক্ষার্থী এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে শুক্রবার (৫ এপ্রিল) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত রেদোয়ান ইসলাম (১৮) কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। দূর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে রেদোয়ান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রেদোয়ানের ওপর হামলা চালায়। গ্রামবাসী তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি জানার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলেও উল্লেখ করেন ওসি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!