ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় তেলবাহী লরির চাপায় নিহত-২

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ২১, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার সুজানগর উপজেলায় তেলবাহী লরির চাপায় দুই যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগরের পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় সুজানগরের বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। ট্রাকটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের তলায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তেলবাহী ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হোন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!