ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ঈদ উপহার বিতরণ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ১৬, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আব্দুল জব্বার(পাবনা):

শনিবার ১৫ জুন পাবনা জেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আয়োজনে এলাকার দূস্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদের খাদ্য উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণে উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, এমডি ও সিইও যমুনা ব্যাংক পিএলসি, প্রকৌশলী আজাহারুল ইসলাম (আজাহার) সাবেক মেম্বার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনাব খায়রুজ্জামান কামাল সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলাদেশ সংবাদ সংস্থা, কবি ও গীতিকার জনাব হুমায়ন কবির, মোঃ মনিরুল হাসান (সুজন), মোঃ আজাদুর রহমান (আজাদ), আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সুজন, বদিউজ্জামান তোতা, মোঃতোফায়েল আহমেদ সিন্টু, মোঃ মাসুদ খান, মোঃ তারিকুল ইসলাম টুটুল, সোহেল আহমেদ জিন্নাহ, এএনএম শফিকুল করিম তনু, মোঃ সাব্বির আহমেদ সবুজ, উজ্জ্বল হোসাইন, আব্দুল কদ্দুস, শাকিল হোসেন তনু, সজীব মৃধা, মোঃ রিপন হোসেন, মোঃ সজিব উদ্দিন রাজিব।

প্রোগ্রামটি সার্বিকভাবে পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম। উল্লেখ্য ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এর আশেপাশের সকলকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি। বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিনাথপুর এর আশেপাশের প্রায় ২৫ টি গ্রামের দূস্থদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!