ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক অপবাদের বিরুদ্ধে মানববন্ধন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ২১, ২০২৪ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আব্দুল জব্বার,পাবনা :

সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে গোয়ারিয়া বাজারে নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর নিবাসী মোঃ কামাল খলিফা জানান নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান একজন সৎ মানুষ। তিনি নিষ্ঠার সাথে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। কিন্তু এলাকার কিছু সুযোগ সন্ধানী মানুষ তার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছেন। তিনি জানান আমাদের ইউনিয়ন পরিষদে ঈদের আগে দুস্থ মানুষের জন্য ২৩১৮ টি চাউলের কার্ড আসে এবং চেয়ারম্যান সেগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা শুরু করেন কিন্তু অতিরিক্ত গরমের কারনে অনেক তালিকা ভুক্ত লোক ঐদিন তাদের চাউল নিতে না আশায় অবশিষ্ট চাউল গোয়ারিয়া বাজারে সরকারী অনুমোদন প্রাপ্ত গুদামে থেকে যায়। এদিকে কিছু স্বার্থান্বেষী নেতৃবৃন্দ ঐ চাউলকে দলীয় চাউল দাবি করে চেয়ারম্যানের কাছে দাবি করে কিন্তু চেয়ারম্যান তা দিতে অপারগতা প্রকাশ করায় কিছু সাংবাদিকের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালায়।আমরা এই অপপ্রচার ও মিথ্যা হয়রানি মূলক অপবাদের নিন্দা জানাই।

এদিকে গোয়ারিয়ার তৈয়ব আলী মোল্লা বলেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুব ভাল লোক।তিনি গরিব দুখি মানুষের পাশে দাঁড়ায়।তার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র মেনে নিতে পারছি না বিধায় এই বৃষ্টি উপেক্ষা করে আমরা আজ এই মানববন্ধনের মাধ্যমে এর প্রতিবাদ করছি।
এই বিষয়ে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। গত ঈদুল আজহার পূর্বে দুস্থ ও অসহয় মানুষের জন্য ২৩১৮ টি চাউলের কার্ড আসে এবং সেগুলি আমি আমার পরিষদের মাধ্যমে বিতরণ করা শুরু কিন্তু সেই দিন প্রচন্ড গরমের কারনে কিছু তালিকা ভুক্ত লোক চাউল নিতে আসতে না পারায় অবশিষ্ট চাউল গোয়ারিয়া বাজারে সরকারী অনুমোদন প্রাপ্ত গুদামে রেখে দেই যা পরবর্তীতে কিছু সার্থান্বেষী নেতৃবৃন্দ সেই চাউল দলীয় চাউল বলে আমার কাছে দাবি করে কিন্তু আমি দিতে অ়স্বিকার করলে তারা আমার বিরুধে মিথ্যা বানোয়াট অপপ্রাচার চালিয়ে সাংবাদিকদের মাধ্যমে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছরিয়ে আমার সুনাম ক্ষুন্ন করে আমি এর তিব্র নিন্দা জানাই ও এই অপপ্রচার যারা করেছে তাদের দৃষ্টান্ন মূলক শাস্তির দাবি করছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!