ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ২৫, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, বিশেষ প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবি গ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: সাত্তার।

স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতা বসত গাড়িতে বসে থাকা

মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার শোনা মাত্র আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।

সরেজমিনে তদন্ত করে তিনি বলেন, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা বলে জানান তিনি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!