ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন;জুয়েল সভাপতি মাসুদ সম্পাদক 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুন ২৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা)  :
পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টায় প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম এ জিন্নাহর তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন ও তাপস রঞ্জন তলাপাত্র প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
সকাল ১১ ঘটিকা হতে বিরতিহীন ভাবে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ৩০ জন ভোটার উপস্থিতি থাকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ হেলালুর রহমান জুয়েল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন রহমান পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে এস এম মাসুদ রানা ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকুল রহমান পেয়েছেন ১৩ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান শিমুল বিশ্বাস ২০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১০ ভোট।
কার্যকরী সদস্য পদে শামীম হাসান মিলন পেয়েছেন ২০ ভোট, সাইফুল ইসলাম সুইট পেয়েছেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং রকিবুর রহমান টুকুন ও সোহেল খান ১৯ ভোট পাওয়ায় অমীমাংসিত রয়েছে।
অপরদিকে সহ-সভাপতি পদে সঞ্জিত সাহা কিংশুক, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মোঃ জাকির সেলিম, দপ্তর সম্পাদক পদের শুভাশীষ ভট্টাচার্য তুষার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইফতেখার আহমেদ টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!