ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে ফারুক চেয়ারম্যানকে অব্যাহতি 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১০, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:

আটঘরিয়া (পাবনা সংবাদদাতা:পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: ফারুক হোসেনকে দলীয় পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত শনিবার ৯ আগষ্ট পাবনা জেলা বিএনপির  আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য মো:ফারুক হোসেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান।
১নং যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন আলমকে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেয়া হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!