ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানের অপসারন  ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, অবস্থান  কর্মসূচি 

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১৮, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া(পাবনা) সংবাদদাতা:

আটঘরিয়া উপজেলা জামায়াত ইসলামী ও উপজেলা বিএনপি উদ্যোগে সমাবেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে রবিবার ১৮ আগস্ট সকালে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম এর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্ম সুচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বৈরাচার  খুনি হাসিনা সরকারের দালাল ও পাবনা শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ জামায়াত ইসলামী বাংলাদেশ ,বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বৃন্দ এই অবস্থান কর্মসুচি ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমম্বয়ক মঞ্রুজুল ইসলাম বাপ্পি।
বিক্ষোভ মিছিল টিউপজেলা চত্বর থেকে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জামায়াত- বিএনপির ও ছাত্রদের সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাও.  জহুরুল ইসলাম খান তিনি বলেন,  হাসিনা সরকারের দালালরা, অনেকেই পালিয়েছে আবার অনেকই রক্তের উপর পাঁ দিয়ে চেয়ারে বসতে আসলেকোন রকম ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না? আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের এখনও  সবার ঘর বাড়ী অক্ষত আছে। উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম যোগদান করার কথা জানাজানির খবরে  তারাএই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!