ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএনপি নেতাকে হাতুড়িপেটা মৎস্যজীবী দল নেতার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের সিংড়ায় এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতার নাম আব্দুল হান্নান। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা প্রভাষক আব্দুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসছিলেন। এসময় একই ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস ও তার লোকজন আব্দুল হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

রে আব্দুল হান্নানকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অভিযুক্ত আব্দুল কুদ্দুস বামিহাল পুলিশ ক্যাম্প লুট ও একাধিক হত্যা মামলার আসামি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!