আটঘরিয়া (পাবনা)সংবাদদাতাঃ
আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন ও লক্ষীপুর ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত একদন্ত ভূমি অফিস মাঠে বিশাল পথ সভা অনুষ্ঠিত হয়।
৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে একদন্ত ইউনিয়ন জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল মালেক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াত ইসলামী’র নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষ্যবিদ গোলাম রব্বানী খান, আটঘরিয়া উপজেলা জামাতে ইসলামি আমির মাওলানা নাছির উদ্দীন, সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষীপুর ইউনিয়ন জামায়াত ইসলামী আমির নকিবুল্লাহ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
